আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই লোহার রিং উদ্ধার, গ্রেফতার ০১ জন।

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই লোহার রিং উদ্ধার, গ্রেফতার ০১ জন।

 

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২১(একুশ) কেজি ওজনের ৩৭(সাইত্রিশ) পিস বীমের লোহার রিং সহ আশিকুর রহমান শুভ নামের ১ জনকে হাতে নাতে আটক করা হয় ।

পুলিশ সুত্রে যানা যায়,  এসআই(নিঃ) মোঃ তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দিবা কালীন জরুরী আইন শৃংখলা ডিউটি করাকালে আজ ১৩ই নভেম্বর ২০২৩ রোজ সোমবার বিকাল সারে চারটায় আলমডাঙ্গা থানাধীন থানা পাড়াস্থ মোঃ রতন জমিদার বাড়ীর সামনে হতে ৩৭(সাইত্রিশ) পিস বীমের লোহার রিং সহ ১জনকে আটক করা করে ।
আটককৃত আসামী আশিকুর রহমান শুভ আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031