উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট আয়োজিত ৬৪ জেলা স্বেচ্ছাসেবীদের ৬ষ্ট তম বর্ষপূর্তি উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত

উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট আয়োজিত ৬৪ জেলা স্বেচ্ছাসেবীদের ৬ষ্ট তম বর্ষপূর্তি উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত

 

 

রক্তদানে বাঁচবে প্রান করবো মোরা রক্ত দান এ বিষয়ের আলোকে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশ ইউনিট কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবীদের ৬ষ্ট তম বর্ষপূর্তি উদযাপন ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ অক্টোবর, ২০২৩ উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশ ইউনিট কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবীদের ৬ষ্ট তম বর্ষপূর্তি উদযাপন ও ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এর আগে অনুষ্ঠান সভা হতে দক্ষিণ ষ্টেশন র‍্যালীতে প্রদর্শন করেছেন নেতৃবৃন্দদের নিয়ে একঝাঁক ব্লাড ডোনেশন ইউনিট টিম স্বেচ্ছাসেবী।

উক্ত আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার, উখিয়া থানা এস আই বরকত, ডা. কৃরণ, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ব্লাড ডোনেশন ইউনিট উপদেষ্টা মন্ডলি সরওয়ার কামাল পাশা, আব্দুল খালেদ, সরওয়ার আলম আলম শাহীন, মীর কাশেম, ওবায়দুল হক চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেষে অতিথিবৃন্দদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে ক্রেস্ট প্রদান করেন অত্র ব্লাড ডোনেশন ইউনিটের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট আয়োজিত ৬৪ জেলা স্বেচ্ছাসেবীদের ৬ষ্ট তম বর্ষপূর্তি উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত

28 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com