আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ অক্টোবর, উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। প্রধান বক্তার বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা সভাপতি সাঈদুল হক চৌধুরী, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম,টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সাধারণ সম্পাদক হারুনর রশীদ সিকদার, টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, উখিয়া কলেজের অধ্যাপক শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সরোওয়ার কামাল পাশা।

আরো উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সহ অন্যান্য অসংখ্য নেতৃবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সভাপতি নুরুল হোসাইন, সভাপতিত্ব করেছেন উখিয়া সরকারি জয়িতা পদকপ্রাপ্ত ও নবগঠিত মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার
সভাপতি ছেনুয়ারা আকতার সানি, সঞ্চালনায় ছিলেন কনর্সান ওয়াল্ড ওয়াইড ও নবগঠিত মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাহেলা আক্তার।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

26 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com