বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যেগে এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
Spread the love

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যেগে এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

 

 

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি , বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা , প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্বা এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।২৪ শে অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসুচী সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সত্য সংবাদ পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মহাসিন মন্টু।

তারা বলেন, সাংবাদিক অঙ্গনে এগিয়ে চলা এক চলমান ইতিহাসের নাম এস এম ইকবাল। তিনি আইনজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবক ও সংগঠক হিসেবেও নানা মহলে সুপরিচিত । বরিশালের এক বটবৃক্ষ ছিলেন তিনি। বিভিন্ন সময় নানা প্রতিষ্ঠানের গুরুত্বপুর্ণ দায়িত্ব সফলভাবে ও সুনামের সাথে পালন করেছেন এস এম ইকবাল। কখনোই নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিয়ে ভাবেননি। সাংবাদিকদের বিপদে আপদে ছুটে গেছেন সব সময়। ইতিবাচক সব গুনে গুনান্বিত ছিলেন তিনি । তার প্রস্থানে মিডিয়া অঙ্গনসহ সর্ব মহলে যেন এক শুন্যতা বিরাজ করছে।

সংগঠনের সভাপতি এস এম রাকিবুল হাসান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে আরও উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি এম আর নাহিদসহ বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দ।

এসময়গুণী ব্যাক্তিত্ব প্রয়াত এস এম ইকবালের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ বাবু।

উল্লেখ্য, এস এম ইকবাল দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031