৫৩৭টি পুজামান্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

৫৩৭টি পুজামান্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

 

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

৫ দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি শেষে সিরাজগঞ্জ জেলায় , মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাৎসবের। দেশের বিভিন্ন জেলার মতো সিরাজগঞ্জে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুর্গাপূজায় মাকে বিদায় জানানোর জন্য মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ভক্তরা। ঢাকের তালে আর কাঁসার বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ বয়সী নারী পুরুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মনে, ভক্ত ও সাধারণ দর্শণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো।
বেলা গড়িয়ে পড়ার সাথে সাথে ঢাক-ঢোলের তালে প্রতিমা বিসর্জন দিতে সবাই হেঁটে আর ট্রাকে করে ছুটতে থাকে চন্দ্রঘোনার কর্ণফুলী নদীর তীরে ও পুকুর পার। ধুপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি। এ সময় একে একে নদীর  ও পুকুরের পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28