চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বিভিন্ন শুভ সুচণায় মহানবমী পূজা।
Spread the love

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বিভিন্ন শুভ সুচণায় মহানবমী পূজা।

 

মোঃ চঞ্চল হোসেন আসমানখালি প্রতিনিধি

আজ ২৩ অক্টোবর সোমবার নবরাত্রির মহানবমী পূজা যার মাধ্যমে মর্ত্য লোকের প্রতিটা সনাতন ধর্মাবলম্বী মানুষদের মনে অনেক আনন্দ থাকা সত্ত্বেও যেন হৃদয় নীনাদে বিরহের ব্যাকুলতায় কুয়াশার আবরণে আবৃত করছে।
কারণ রাত পোহালেই বিজয় দশমী মা দেবী দুর্গাকে বিদায় দেওয়ার পালার আর্তনাদে পালিত হচ্ছে মহানবমী পূজা।

কথিত আছে যে নিয়মানুযায়ী দূর্গা পূজা করলে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয়।
বিশেষ তাৎপর্যে মহালয়ার পর থেকেই শুরু হয় দুর্গাপূজার ১০ দিনের সময় সূচি গণনা।
ষষ্ঠী পূজার পর আর সপ্তমী পুজো দিয়ে শুরু হয় দেবীর বোধন। পুরান অনুযায়ী দেবী দুর্গা এবং মহিষাসুরের দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত দিনটিকে চিহ্নিত করা হয় নবমিতে। তারপর পরাজিত হয়েছিল মহিষাসুর। একইসঙ্গে জয় হয় নারী শক্তির। সেই দিন থেকেই শুরু হয় দেবীর উপাসনা।
প্রথা অনুযায়ী ভারতবর্ষ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে কিশোরী মেয়েদের দেবী রূপে রূপ দিয়ে পূজা করা হয়। এদিন যাকে বলা হয় কুমারী পুজা। কুমারীর পূজা দুর্গা পূজার আরেকটি অধ্যায়। নবমীতে হোম যজ্ঞের দ্বারা আহুতি দেওয়ার রীতি দশমী তিথিতে হয় দেবীর বিসর্জন। এবং এই দশমী তিথি বিজয় দশমী নামে খ্যাত নবমীর দিন পূজা মন্ডপগুলিতে ভোগের আয়োজন করা হয়ে থাকে।
সন্ধ্যা ঘনিয়া এলেই দেবী দুর্গার সামনে ধুনুচি নাচের আসর বসবে নান্দবার পূজা মন্ডপে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031