ফিলিস্তিনে বর্বরোচিত ইহুদি হামলার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভাপ্র

ফিলিস্তিনে বর্বরোচিত ইহুদি হামলার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভাপ্র

 

তিনিধি সোহেল:

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলী ইহুদিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আইম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ বাউফল শাখার উদ্যোগে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শুক্রবার (১৩ই অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সোহেল মাহমুদ এর সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ জামিয়াতুল মোদারেসিন বাউফল শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফারুক হোসাইন সহ আরও অনেকে।

বক্তারা ফিলিস্তিন মানুষের ওপর ইহুদি ইসরায়েলের নেক্কারজনক হামলা দ্রুত বন্ধে জাতিসংঘের প্রতি আহবান সহ ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে সকল পর্যায়ের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আইম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ বাউফল শাখার সকল পর্যায়ের নেতাকর্মী সহ আলেমসমাজ উপস্থিত ছিলেন। পরে ফিলিস্তিনের জন্য দোয়া মোনাজাত করে আল্লাহু আকবর ধ্বনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফিলিস্তিনে বর্বরোচিত ইহুদি হামলার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভাপ্র

13 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com