কালিয়াকৈরে আলতাফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিয়াকৈরে আলতাফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে বেনুপুর চেয়ারম্যান বাড়ীর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রথমে এ ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহন করে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা শেষে চুড়ান্ত পর্বের ফাইনাল খেলায় দক্ষিন পাকুল্লা স্বপ্ন ছোঁয়া একাদশ বনাম হিজলতলী ফুটবল একাদশ অংশ গ্রহন করে। নির্দিষ্ট সময়ের খেলা শেষে এক এক গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হিজলতলী ফুটবল একাদশকে পরাজিত করে দক্ষিন পাকুল্লা স্বপ্ন ছোঁয়া একাদশ জয়লাভ করে গোল্ডকাপ শিরোপা জিতে নেয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ¦ এ্যাডঃ আ.ক.ম মোজাম্মেল হক এমপি। খেলা শেষে মন্ত্রী মহোদয় বিজয়ীদের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন। ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক ডাঃ কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন রানা, যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, ঢালজোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছুর রহমান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেনসহ প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে আলতাফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

30 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com