মাগুরায় ২০২৫ – ২৬ অর্থ বছরের প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ মে জেলার পিএফএস কৃষক ৩৫ জন,নন-পিএফএস কৃষক ৩৫ জন এবং ৩০ জন গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক সহ মোট ১০০ জনকে নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য পেশ করেন মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোমানা রহমান। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা ও পিএফএস কৃষক মোঃ ইয়াসিন আলী। কর্মশালায় পুষ্টি, উদ্দ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের উপর বিষদ আলোচনা কীা হয়।






