ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, আমির পদে তিন প্রার্থীর মনোনয়ন সম্মেলন আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি
যশোরের ​ঝিকরগাছায় মিম নামের এক যুবকের নৃশংস মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের নৃশংস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশ বাগান থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।পুলিশের তথ্যমতে, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। আঘাতের তীব্রতায় তার মাথার ঘিলু বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ বাঁশবাগানে ফেলে রেখে যায়।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, মিম গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে নিহত মিমের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি আর যাননি। এরপর একাধিকবার কল করা হলেও মিম ফোন রিসিভ করেননি।নিলা খাতুনের দাবি, ​মিমের বন্ধুদের সাথেই তার কোনো বিষয় নিয়ে শত্রুতা ছিল, ​ওই বন্ধুরাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

যশোরের ​ঝিকরগাছায় মিম নামের এক যুবকের নৃশংস মরদেহ উদ্ধার

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com