চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আনন্দবাস গ্রামের কৃতি সন্তান, মরহুম আবুবকর সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান, মিরপুর (কুষ্টিয়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত সাহসী ফায়ারফাইটার মোঃ তরিকুল ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা “রাষ্ট্রপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক (পিএফএম)” অর্জন করে চুয়াডাঙ্গাবাসীকে গর্বিত করেছেন।গত ১৯/০৫/২০২৬ খ্রিঃ তারিখে ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত “পাসিং আউট প্যারেড ও পদক প্রদান” অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার হাতে এই সম্মাননা তুলে দেন। এই অর্জন শুধু একটি পরিবারের নয়, এটি পুরো আলমডাঙ্গাবাসীর গর্ব, চুয়াডাঙ্গার গর্ব, দেশের গর্ব। তার এই সাফল্য আগামী প্রজন্মকে সাহস, সততা ও দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাবে।






