ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, আমির পদে তিন প্রার্থীর মনোনয়ন সম্মেলন আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

খুলনার পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২০ মে) সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সম্পাদক মাধুরী রানি সাধু, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, নুরজাহান আক্তার উর্মি, অনিকা আক্তার ইতি, ফারজানা উদ্দীন জিম, ফেরদৌস উদ্দীন মিম, তূর্য সাধু, পরিবেশকর্মী গনেশ দাশ, শাহিনুর রহমান ও আলম গাজীসহ অন্যান্যরা।বক্তারা বলেন, মৌমাছি বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিশ্রমী প্রাণী। খাদ্যশস্যসহ বিভিন্ন উদ্ভিদের পরাগায়নে মৌমাছির ভূমিকা অপরিসীম। পরিবেশকে বাসযোগ্য ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে মৌমাছির অবদান অনস্বীকার্য।তারা আরও বলেন, পরিবেশ দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকারী এ পতঙ্গের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মৌমাছি বিলুপ্ত হলে মানবসভ্যতিও হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ রক্ষায় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে মৌমাছির গুরুত্ব সম্পর্কে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com