ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, আমির পদে তিন প্রার্থীর মনোনয়ন সম্মেলন আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম দোলন।

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব কেবল আনন্দের নয়, বরং আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য বার্তা বহন করে। ঈদ আমাদের শেখায় সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে।”তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। দেশ-বিদেশে অবস্থানরত ৫ নং সুবিদপুর ইউনিয়নের সকল সম্মানিত নাগরিক, প্রবাসী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”মোঃ জাহিদুল ইসলাম দোলন বলেন,“ঈদের প্রকৃত তাৎপর্য হলো ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করি।”তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমার শক্তি। ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ ও সেবায় আমি সবসময় পাশে থাকতে চাই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জীবনে।”শেষে তিনি ৫ নং সুবিদপুর ইউনিয়নবাসীর সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপত্তা ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
“সবার জীবন হোক সুন্দর, নিরাপদ ও কল্যাণময় — এই প্রত্যাশায় সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম দোলন।

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com