চুয়াডাঙ্গায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেডের আয়োজন করা হয়।জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। সালামি গ্রহণ শেষে তিনি প্যারেড পরিদর্শন করেন।প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে ‘গুড সার্ভিসেস (জিএস)’ মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং খুলনা রেঞ্জের ডিআইজি প্রদত্ত দিকনির্দেশনা তুলে ধরেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031