নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:নরসিংদী সদর উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং নরসিংদী মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও গুরুত্বপূর্ণ সড়কে তদারকি করা হয়।অভিযানের একপর্যায়ে নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি পৃথক মামলায় ৮ জনকে মোট ৭ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার নজরপুর ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










