জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।










