নেত্রকোনার পূর্বধলায় মোবাশ্বির (১৫) নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে। গত ২৭ মার্চ রাতে উপজেলার হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামে এ ঘটনা ঘটে। মোবাশ্বির ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে মোবাশ্বির সবার অজান্তে বাড়ির আঙিনায় বিষপান করে। বিষক্রিয়ায় সে ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










