সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন – উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে কামাল হোসেন মোল্যা (২৮) এবং আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের মৃত আনারউদ্দিন মাতুব্বরের ছেলে মো. জিয়া মাতুব্বার (৪০).পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিচ করে মোট ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তারা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031