আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার স্বনামধন্য দন্ত চিকিৎসক ও ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম (জিহাদ)।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নওদাবন্ডবিল মসজিদ ইউনিটে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আমীর মাহের আলী, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর কর্মপরিষদ সদস্য গোলাম রহমান বাবলুসহ ইউনিটের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।সভায় বক্তারা বলেন, মাওলানা জিহাদুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।প্রার্থী মাওলানা জিহাদুল ইসলাম (জিহাদ) সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031