আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি, সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি, সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শুক্রবার (২৭ মার্চ ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকরা জানান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে আফিয়া নূর ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় চলতি বছরও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শফিউল আলম বকুল, রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল খালেক, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান (এপিপি, জজ কোর্ট, চুয়াডাঙ্গা) মোঃ ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, আলমডাঙ্গা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ মোঃ শামীম রেজা এবং আলমডাঙ্গা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, একটি জাতি গঠনে মেধা ও নৈতিকতার সমন্বয় অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু মেধাবী হওয়া যথেষ্ট নয়, বরং দেশপ্রেম, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিয়াল মাদ্রিদ মাদ্রাসার প্রভাষক সাইন সাই আইনশাই।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031