পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বৃহস্পতিবার(২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, প্রেসক্লাব পাইকগাছা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, লোনাপানি কেন্দ্র, ষোলআনা সমিতি, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।পরবর্তীতে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, দোয়া ও মোনাজাত/প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031