বারহাট্টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নেত্রকোণা বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, মোনাজাত/ প্রার্থনা, প্রীতি ফুলবল ম্যাচ ও উন্নত খাবার পরিবেশন। বৃহস্পতিবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বারহাট্টা সি.কে.পি.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও প্রাণিসম্পদ অফিসার মুমিনুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, কৃষি অফিসার শারমিন সুলতানা, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ আশিক আহমেদ কমল, সিনিয়র সভাপতি মোঃ আক্কাছ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সাবেক বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক,কাজী মো: আব্দুল বাতেন উপজেলা প্রকৌশলী,এ. এস. এম. গোলাম হোসাইন সমাজসেবা অফিসার বারহাট্টা,ডা. মো: মমিনুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,মো: গোলাম আজম ডিজিএম, বারহাট্টা জোনাল অফিস, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031