মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন

যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।উপজেলা মিনি স্টেডিয়ামে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এছাড়া সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জায় পুরো উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সুশৃঙ্খল আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন প্রশংসিত হন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031