নড়াইল ডিবি পুলিশের অভিযানে ৫০ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ আব্দুল কাদের (২৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ আব্দুল কাদের (২৩) নড়াইল লোহাগড়া থানাধীন শামুখখোলা গ্রামের সৈয়দ আবদার আলীর ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (২৫ মার্চ’) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নোয়া গ্রামস্থ এমদাদ আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় এর বিপরীত পাশে হেদায়েত আলী জুন্নুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ আব্দুল কাদের (২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031