ছোট ভাইকে গুলি করে হত্যা করেছেন সাবেক এমপি প্রার্থী

ফরিদপুরে আপন ছোট ভাইকে (মিন্টু) গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।আজ বুধবার (২৫ শে মার্চ) সকাল ৮:৩০টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ বুধবার সকালে গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিস এর পিছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির শট গান দিয়ে পরপর ছয়টি গুলি করলে মিন্টু মারা যান। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা গোলাম কবিরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির গাড়িটিও ভাঙচুর করে ক্ষুব্দ জনতা।ঘটনা সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসাইন বলেন, ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল, এর জেরে আজ বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্স করা শটগান বের করে ছোট ভাইকে গুলি করে এবং ঘটনাস্থলেই ওই ভাই মারা যান। পরে স্থানীয় লোকজন গোলাম কবিরকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031