হাটবোয়ালিয়ায় ‘নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ’ টি-টোয়েন্টির জমকালো ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় তরুণদের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ (এনকেপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল প্রাণবন্ত উৎসবের আমেজ।স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করতে নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় জমালে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল হুদা সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলহাস কবির সুমন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন, অভিভাবক সদস্য নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম ওয়াসিম, সিনিয়র শিক্ষক আকমল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দূর্ধর্ষ একাদশ ও দুরন্ত একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দূর্ধর্ষ একাদশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১০৬ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করে প্রতিপক্ষের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য দাঁড় করান।জবাবে ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত একাদশ শুরু থেকেই চাপে পড়ে। দূর্ধর্ষ একাদশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৭০ রানে অলআউট হয় দুরন্ত একাদশ।৩৬ রানের ব্যবধানে জয়লাভ করে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় তাদের খেলোয়াড়দের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত দর্শক ও অতিথিরা। স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পথ প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031