২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদে, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল মমিন সানা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাতের নির্মম গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি, যাতে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।উল্লেখ্য, দিবসটি উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঐতিহাসিক কপিলমুনি বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।










