কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল টেকনাফ থানাধীন বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত মদ ও ইজিবাইক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিউ: ৩৭










