হাটবোয়ালিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ শে মার্চ) বিকেল ৫টায় জি.এ থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য আবহ বিরাজ করে। অনুষ্ঠানস্থলজুড়ে ছিল মিলনমেলার আমেজ, যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত সকলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি.এ সাংগঠনিক থানা জামায়াতের আমির মোঃ আব্বাস উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইবরাহিম এবং জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা লোকমান হোসাইন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক এবং আসন্ন উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দারুসসালাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জি.এ থানা শাখার নায়েবে আমির সেলিম রেজা ও মাওলানা মনিরুদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মো. শাহজাহান আলী ও মো. আ. রশিদসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রধান বক্তা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাঁর বক্তব্যে বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা তাঁদের বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি.এ থানা সাংগঠনিক শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031