ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাথী ও সেক্রেটারিয়েটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মোঃ আবুল বাশার।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সংগঠনের সাংস্কৃতিক সংগঠন ‘সাইক্লোন শিল্পীগোষ্ঠী’র শিল্পীদের পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ভিন্ন মাত্রার আবহ সৃষ্টি করে।বিশেষ অতিথির বক্তব্যে আবুল বাশার বলেন, অতীতে দায়িত্বে থাকা অবস্থায় এমন মিলনমেলার আয়োজনের ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমান আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান কর্মীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা সংগঠনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি উপস্থিত সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করেন।এসময় শহর শাখার সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে পরাজয় সংগঠনের জন্য কষ্টদায়ক হলেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ব্যক্তিগত একটি অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সংকটের মধ্যেও ঈদের নামাজের পূর্বমুহূর্তে গাড়ির ট্যাংক পূর্ণ করতে পারা ছিল তার কাছে এক বিশেষ আনন্দের বিষয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এইচআরডি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, সংগঠনে যুক্ত হওয়ার পেছনে ভাইদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা তাকে মুগ্ধ করেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আসাদুল্লাহ গালিব। তিনি বলেন, একজন ছাত্র হিসেবে আদর্শবান হয়ে গড়ে ওঠা জরুরি। নিজেদের পরিবর্তনের মাধ্যমে সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি সবাইকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষপর্বে ঠাকুরগাঁও শহর শাখার বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিয়েট সদস্যরা তাদের ঈদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন মিলনমেলার এক অনন্য উদাহরণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031