মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি: নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ চীনের

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় ইসরাইলে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানির ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে অথবা বিশেষ ব্যবস্থায় চীনা নাগরিকদের নিজ দেশে ফিরে আসা উচিত।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি এবং তীব্রতা বহুগুণ বেড়েছে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব হামলা জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় হতাহতের সংখ্যা এবং সম্পদের ক্ষয়ক্ষতি বাড়ছে। বিশেষ করে অনেক নাগরিক সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে (Bomb Shelter) পৌঁছাতে না পারায় ঝুঁকির মুখে পড়ছেন।ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে তারা মিশরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করছে। যারা এখনো ইসরাইলে অবস্থান করছেন, তাদের জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।চীনা নাগরিকদের বিশেষ নিরাপত্তার স্বার্থে নিচের জায়গাগুলো থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে:

  • বিমানবন্দর ও সমুদ্রবন্দর
  • বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগার
  • গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো
  • সংবেদনশীল সামরিক স্থাপনা
  • দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির, তাই নিজ দায়িত্বে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া অথবা চীনে ফিরে যাওয়া শ্রেয়।”

উল্লেখ্য, গত কয়েক দিনে ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। চী

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031