বরিশালে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই মামাতো-ফুফাতো ভাই। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।১. রমজান (৩): গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে।২. মোহাম্মদ (৩): একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজান ও মোহাম্মদ পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া এলাকায় নানা দুখাই হাওলাদারের বাড়িতে ঈদ পরবর্তী বেড়াতে এসেছিল। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়।বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। তাদের পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।একই সাথে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। ঈদের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেছে স্বজনদের বুকফাটা আর্তনাদে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031