মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম কে এ ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রী- শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি),আজ ২৩ মার্চ ২০২৬’ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুমকে মফিজুর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ মার্চ) নগরকান্দা উপজেলা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমী স্কুল মাঠে আয়োজিত এই স্মরণ সভায় প্রধানত যেসব উপস্থিত ছিলেন তার সুযোগ্য কন্যা বর্তমান সালথা নগরকান্দার গণমানুষের নেত্রী ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রপতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) আরো উপস্থিত ছিলেন নগরকান্দা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, আমার বাবা কে ওবায়দুর রহমান ছিলেন একজন সৎ এবং যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজ আমাদের মাঝে নেই। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন”তিনি আরো বলেন, ২০০৭ সালের ২১ মার্চ আমার বাবার মৃত্যুর পর থেকে আমি আপনাদের সঙ্গে আছি এবং আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।উল্লেখ্য, মরহুম কে ময়দুর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী।স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, ও খন্দকার ফজলুল হক টুলু, সালতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ ও সালথা উপজেলার বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিন মাতুব্বর, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান টিটু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুয়েল সুমন, ফরিদপুর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ন আহবায়ক তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, রবিন ইসলাম লিখন, আরমান হোসেন শহর স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031