যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি ও নাগরিকত্ব আবেদন ফি বাড়ছে: কার্যকর ৮ এপ্রিল

যুক্তরাজ্য গমনেচ্ছু পর্যটক, শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের জন্য দুঃসংবাদ দিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ইউকে হোম অফিস)। আগামী ৮ এপ্রিল থেকে সব ধরনের ভিসা ফি এবং ব্রিটিশ নাগরিকত্ব আবেদনের ফি একযোগে বৃদ্ধি করার সিদ্ধান্ত জানানো হয়েছে।সোমবার (২৩ মার্চ) ইউকে হোম অফিসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন ফির তালিকা প্রকাশ করা হয়। মূলত অভিবাসন ব্যবস্থা পরিচালনা ও জনসেবার মানোন্নয়নের ব্যয় মেটাতেই এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।পর্যটন বা ভিজিট ভিসার ক্ষেত্রে মেয়াদ ভেদে ফির পরিমণে বড় পরিবর্তন আনা হয়েছে:

  • ৬ মাস পর্যন্ত: বর্তমান ফির সাথে ৬ পাউন্ড বৃদ্ধি পেয়ে নতুন ফি হচ্ছে ১৩৫ পাউন্ড
  • ২ বছর পর্যন্ত: ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে নতুন ফি হচ্ছে ৫০৬ পাউন্ড
  • ৫ বছর পর্যন্ত: ৫৫ পাউন্ড বৃদ্ধি পেয়ে নতুন ফি হচ্ছে ৯০৩ পাউন্ড
  • ১০ বছর পর্যন্ত: ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে বড় অংকের লাফে নতুন ফি দাঁড়াচ্ছে ১,১২৮ পাউন্ড
  • উচ্চশিক্ষার জন্য যারা যুক্তরাজ্যে যেতে আগ্রহী, তাদের স্টুডেন্ট ভিসা ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে। আবেদনকারীর ওপর নির্ভরশীলদের (Dependents) ক্ষেত্রেও একই হারে ফি দিতে হবে।এছাড়া একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসা এবং বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আবেদন ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে।যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীরা (Skilled Workers) যারা স্পন্সরশিপের মাধ্যমে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে:
  • ৩ বছর পর্যন্ত কাজের জন্য: ফি বাড়ছে ৫০ পাউন্ড।
  • ৩ বছরের বেশি সময়ের জন্য: ফি বাড়ছে ৯৯ পাউন্ড।
  • তবে মানবিক দিক বিবেচনায় হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জন্য ফি বৃদ্ধির হার কিছুটা কম রাখা হয়েছে। ৩ বছর মেয়াদী আবেদনের ক্ষেত্রে ২০ পাউন্ড এবং এর বেশি মেয়াদের ক্ষেত্রে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাবে। অন্যদিকে, সিজনাল ওয়ার্কারদের জন্য আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।
  • ভিসার পাশাপাশি ব্রিটিশ নাগরিকত্ব আবেদনের ফি-ও বাড়ানো হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্রেক্সিট পরবর্তী নতুন অভিবাসন নীতি বাস্তবায়নের খরচ তুলতেই দফায় দফায় এই ফি বাড়ানো হচ্ছে।
  • আগামী ৮ এপ্রিলের পর যারা অনলাইনে বা অফলাইনে আবেদন জমা দেবেন, তাদের সবাইকে নতুন নির্ধারিত এই হারে ফি পরিশোধ করতে হবে। এর আগে আবেদন জমাকারীরা বর্তমান রেটেই সুবিধা পাবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031