ভারি বৃষ্টির শঙ্কা নেই, তবে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

আগামী পাঁচ দিন দেশে বড় ধরনের কোনো ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে।রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী কয়েক দিনে বৃষ্টির এই প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।বুলেটিনে আরও জানানো হয়, আগামী পাঁচ দিন পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে। বিশেষ করে মাসের শেষ দিকে বৃষ্টির তীব্রতা ও ব্যাপ্তি উভয়ই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।দমকা হাওয়া ও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের ফসলের বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031