ইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা

খুলনার পাইকগাছায় ওয়াটারএইড ও নব‌লোক প‌রিষদ কতৃক বাস্তবা‌য়নাধীন ওয়াশ সি‌স্টেমস্ ফর হেলথ প্রক‌ল্পের আওতায় বিশ্ব পানি দিবস ২০২৬ পালন উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে পানি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাইকগাছা পৌরসভা, চাঁদখালী ও হ‌রিঢালী ইউনিয়নের সকল ওয়ার্ডের কমিউনিটির সিবিও সদস্য এবং যুব স্বেচ্ছাসেবকরা সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে Water Safety Plan (WSP) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় যুব স্বেচ্ছাসেবকগণ পানি দূষণ রোধ, নিরাপদ পানির উৎস সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। এসব কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ পানি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031