হরিণাকুন্ডুতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মত এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় দুলদুললের চাউলকল মিলের চাতালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ঈদ জামায়াতের ইমামতি করেন মোঃ হাবিবুল্লাহ । আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৫ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকুপার আসাননগর এলাকা থেকে 69 জন মুসল্লিরা এ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।ঈদ জামায়াত কমিটির সভাপতি বজলুর রহমান, গত ২১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের জামাত করে আসছি। তখন শুধু হরিণাকুন্ডুতে ঈদের জামাত হতো। এখন পায়রাডাঙ্গা, নিত্যনন্দনপুরসহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।আসাননগর থেকে ঈদের নামাজ পড়তে আসা মেহেদী হাসান বলেন, ২০১৩ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের নামাজ পড়তে আসি। যখন প্রথম নামাজ পড়তে আসি তখন এলাকার বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতো, এখন আর বলেনা।মাওলানা হাবিবুল্লাহ বলেন, আমরা ২০০৫ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছি। আমাদের কাছে দালালিক প্রমাণ আছে যে একই দিনে রোজা ও ঈদ করতে হবে। তাই আমরা একই দিনে ঈদও রোজা পালন করে থাকি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031