সাংবাদিক সেলিম রেজার ওপর হামলা, আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য-১ মোঃ সেলিম রেজা বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের চর চাঁদপুর এলাকায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মাহফিলের সংবাদ সংগ্রহ করতে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের তাজিম উদ্দিনের ছেলে অনিক ইসলাম (২৮) এবং আকরাম আলীর ছেলে ইনতাদুল ইসলাম (৩০) এর সঙ্গে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সাংবাদিক সেলিম রেজার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে হত্যার হুমকিও দেয়। মারধরের ফলে সেলিম রেজা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হারদী হাসপাতালে নিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগী আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এদিকে, সাংবাদিক সেলিম রেজার ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।আলমডাঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031