ঠাকুরগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে শিবিরের সাবেক বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সাবেক ও বর্তমান শিবির দায়িত্বশীলদের নিয়ে” আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান দায়িত্বশীলদের উচিত সাবেকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ইসলামী আদর্শ, সমাজব্যবস্থা ও তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে পারস্পরিক আলোচনা জোরদার করা।আয়োজকরা জানান, এই মাহফিলের মূল উদ্দেশ্য ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি কফিল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, জেলার সকল সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি তার বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।এ ইফতার মাহফিলে ঠাকুরগাঁও জেলায় দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং কেউ কেউ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031