টেকনাফের হ্নীলায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের চিঠি বিতরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত চিঠি বিতরণ করা হয়েছে।উখিয়া-টেকনাফ আসনের ৫ম বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহ জাহান চৌধুরী শহীদ পরিবারের সদস্যদের হাতে এ চিঠি তুলে দেন। এসময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা ও সম্মান প্রদর্শন করেন।চিঠি গ্রহণ করেন শহীদ পরিবারের সদস্য আবুল আলম, শাহ আলমসহ আরও অনেকে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ পরিবারের ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তাদের সম্মান ও পাশে থাকা দলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বিএনপি শহীদ পরিবারের কল্যাণে কাজ করে যাবে বলেও তারা আশ্বাস দেন।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শহীদ পরিবারের পাশে থাকার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031