উলিপুরে ৮২০৩ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৮ হাজার ২০৩,টি কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মিয়া সাঈদ।মঙ্গলবার সকাল ৯ঃ০০ টা থেকে শুরু করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভিজিএফ কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খলভাবে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এ সময় ট্যাগ অফিসার, মোঃ মাকসুদুর রহমান শাখা ব্যবস্থাপক সঞ্চয় ব্যাংক উলিপুর, ইউপি মেম্বার মোঃ বাইজিদ হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাসুদ আলী, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম উপজেলা ইউ এন ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন মোছাঃ কাজলী আক্তার সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, দলীয় অনেক নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031