আলমডাঙ্গায় ১৮তম ঐতিহ্যবাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৮তম ঐতিহ্যবাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বাদ আসর ভোদুয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।যুব সমাজের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান রতন জমিদার ও প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভোদুয়া ও স্বাস্থ্যপাড়া আমার নিজের এলাকার মতো। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই।”অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামজামি বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম এবং দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছত্রপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান।এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজাসহ ইউনিয়নের বিভিন্ন মন্ডল, মাতব্বর, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031