আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশন এর ঈদ উপহার প্রদান

আলমডাঙ্গায় আল নূর ফাউন্ডেশন কর্তৃক হতদরিদ্র, বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এবারের কার্যক্রম উদ্ভোধন করেন আল নূর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা মো আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাজমুল হক শাওন, মানবাধিকার কমিশন এর সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় ফাউন্ডেশন এর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। প্রতিবছরের মত এবারো আল নূর ফাউন্ডেশন এর মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র, বিধবা,প্রতিবন্ধীদের কাছে সংস্থার প্রতিনিধিগন ঈদের প্রয়োজনীয় জিনিস পত্র উপহার হিসাবে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে কতৃপক্ষ আশা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031