পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

পাইকগাছায় সমুদ্র ও গভীর নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সমুদ্র ও গভীর নদীতে মাছ ধরতে যাওয়া ১৩৩ জন জেলের মাঝে এসব লাইফ জ্যাকেট প্রদান করা হয়। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের হাতে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমুদ্র ও গভীর নদীতে মাছ ধরতে গিয়ে অনেক সময় জেলেরা দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন রক্ষাকারী এসব লাইফ জ্যাকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031