সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল।এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আলী আজগর, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজ্জামেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক ছাদিকুর রহমান স্বাধীন খান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝর্না বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল জানান, ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়নের মোট ২ হাজার ১৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।










