মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ইউপি সদস্য রনি মিয়ার সংবাদ সম্মেলন

এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রনি মাহমুদ তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।শনিবার (১৪ মার্চ) দুপুরে নিজ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ মার্চ সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদে তার নাম জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে যে, তিনি ও গ্রামের আরও কয়েকজন ব্যক্তি মিলে নাগদাহ ইউনিয়নের ভোলারদাড়ী গ্রামের বেকারি ব্যবসায়ী ইসরাইল হোসেন ওরফে কুটিভ চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং তার ব্যবসায় বাধা সৃষ্টি করেছেন।রনি মিয়া দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তিনি বলেন, “আমার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরাইল হোসেনের পূর্বে একটি মদের দোকান ছিল, যা ২০২২ সালের দিকে জমির মালিক বাড়ি নির্মাণের উদ্দেশ্যে ভেঙে ফেললে তার ওই ব্যবসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি সুদের ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন রনি মিয়া। তার দাবি, এ কারণে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিষয়টি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলে জানা যাবে।তিনি আরও বলেন, গত ১২ মার্চ একটি সালিশ বৈঠকে প্রায় ৫ লাখ ১৫ হাজার টাকার একটি লেনদেন নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে কয়েকবার ইসরাইল হোসেনকে উপস্থিত থাকার জন্য বলা হলেও তিনি সেখানে উপস্থিত হননি। পরে বিষয়টি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।রনি মিয়া বলেন, সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়েছে যে তিনি ও স্থানীয় কিছু ব্যক্তি ইসরাইল হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা তদন্ত করে দেখুন—কোথায়, কখন এবং কীভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। যদি প্রমাণ থাকে তাহলে তা প্রকাশ করুন।”তিনি আরও বলেন, সুদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ অবস্থান নিয়েছে এবং অনেকেই তার সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে। তিনি দাবি করেন, এ কারণে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।রনি মিয়া সংশ্লিষ্ট গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাংবাদিক ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031