আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? নগরকান্দায় নববধূর লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

প্রেমের সম্পর্কে বিয়ে, বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় স্বপ্না বেগম (২৫) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে করেন এলাকাবাসী।১৪ মার্চ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।নিহত স্বপ্না বেগম সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে।২৪ দিন আগে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর (২০) সঙ্গে তার বিয়ে হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ মার্চ রাতে কোন এক সময় স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেচানো বাশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সার্কেল কর্মকর্তা মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী খায়ের মাতুব্বর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।স্হানীয় লোকজন জানান লাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিন্হ দেখা গেছে কিন্তু সেটা আঘাত কিনা ময়না তদন্তের পরে রহস্য উদঘাটন হবে।নিহতের মা হালিমা বেগম বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে, গতকাল রাতে আমার জামাইর মোবাইল নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কোন ফোন রিসিভ করে নাই। আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে।আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।নিহত স্বপ্নার পিতা হান্নান মোল্লা বলেন, আমার মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে বেঁধে রেখে আত্মহত্যার করার কথা বলছে কিন্তু আমার মেয়েকে তারা মেরে ফেলেছে তাই আমি এই হত্যার বিচার চাই।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031