পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মিত হয়েছে।
এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা ও গ্রাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এসডিএফের প্রশিক্ষণ ও সহায়তায় এলাকার নারীরা উৎপাদনমুখী কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031