ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবীন চিকিৎসকদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের হোটেল শাহিদ প্যালেসের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৮তম বিসিএসের নবীন চিকিৎসকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
ড্যাবের ইফতার মাহফিল আয়োজক কমিটি-২৬ এর আহ্বায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান (দুপুর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, “আজ আমরা যে উপলক্ষে একত্রিত হয়েছি তা নিঃসন্দেহে আনন্দের ও গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। অতীতের কোনো ব্যক্তি বা ডাক্তারের আচরণের কারণে সংকীর্ণ মানসিকতা ধরে রাখা কিংবা কাউকে কোণঠাসা করে রাখা সমাধান নয়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগের অনেক প্রথা এখন আর আগের মতো চলতে পারছে না। সমাজের মানুষ এখন অনেক সচেতন। তাই সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রায় ১৭ কোটি মানুষের স্বাস্থ্যসেবার বড় দায়িত্ব চিকিৎসকদের ওপরই নির্ভরশীল।”
অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, “নবীন চিকিৎসকরা আমাদের মাঝে যোগ দিলে আমাদের প্রত্যাশা ও আশাবাদ আরও বেড়ে যায়। তারাই আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত সৈনিক এবং দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আজ গণতন্ত্রের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এদিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। সরকার দ্রুততার সাথে ৪৮তম বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ দিয়েছে এবং তাদের জন্য পৃথক নীতিমালাও প্রণয়ন করেছে, যা স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ রফিকুল হক বাবলু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আবু সায়েম, যুগ্ম মহাসচিব ডা. সাঈদ মেহবুব কুলকাদির, খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, ইফতার মাহফিল কমিটির সদস্য সচিব ডা. ওয়ালিউর রহমান নয়ন, মাগুরা জেলার সিভিল সার্জন ডা. শামীম কবীর, ডা. মার্টিন হীরক চৌধুরী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, ডা. আব্দুর রহমান ও ডা. মিলনুরজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি সহ জেলার বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ।
সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ছিলেন ডা. আত্তাই রাব্বী, ডা. ফারাহ রাশেদ, ডা. মো. রুবায়েদ হাসান, ডা. প্রশান্ত কুমার ধর, ডা. মোছা. সুমী খাতুন, ডা. মো. সবুজ রানা, ডা. আশিক আহমেদ, ডা. মো. আসিফ হাসান (ডেন্টাল সার্জন), মোছা. তোহুরা খাতুন (সহকারী ডেন্টাল সার্জন), ডা. সাহানা ইয়াসমিন, ডা. মো. শামসুজ্জোহা, ডা. মো. শাহ আলম, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. আলমগীর হোসেন, ডা. মো. এজাজ সিদ্দিক তন্ময়, ডা. মো. ইয়াসীন রাহাত শাকিব, ডা. মো. হাসিবুর রহমান, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. নাফিসা আনজুম হিমু, ডা. এফ. কে. সাইমুম সৈকত, ডা. ফারহানা ইয়াসমীন, ডা. তানিয়া আক্তার সাথী ও ডা. রাফি আল ইমরান প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।










