খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায় পরিচালিত ডব্লিউসিএডি (WCAD) প্রকল্পের আওতায় মুক্তি ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার(১২ মার্চ) সকালে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সমন্বয়কারী ও ফাউন্ডার সদস্য সুনান্দা ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. শাকিলা আফরোজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হুমাইরা খাতুন, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু।
অনুষ্ঠানে কপিলমুনি, রাড়ুলি, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের প্রায় ১৫০ জন উপকারভোগী নারী অংশগ্রহণ করেন। বক্তারা নারী অধিকার, ক্ষমতায়ন ও সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।










